বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮ | রাত ৯:১১:২৫

বিরাট কোহলিকে টপকে দেশের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড শাহরুখ খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৪৬
শেয়ার: mail
বিরাট কোহলিকে টপকে দেশের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড শাহরুখ খান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে আবারও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের শীর্ষ মুকুট অর্জন করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আন্তর্জাতিক অর্থসংস্থান ও পরামর্শক প্রতিষ্ঠান ‘ক্রল’ (Kroll)-এর প্রকাশিত ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’-এ এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার (প্রায় ১,৭০০ কোটি রুপি)।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ ডলার। মাত্র এক বছরের ব্যবধানে তাঁর ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ২২ শতাংশ। আর ২০২৩ সালের (১২ কোটি ৭ লাখ ডলার) তুলনায় গত দুই বছরে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ৪৭ শতাংশে। ২০২৪ সালের তালিকায় তৃতীয় স্থানে থাকা শাহরুখ খান নতুন মূল্যায়নে এক লাফে শীর্ষস্থান দখল করেছেন। বর্তমানে ভারতের শীর্ষ ২৫ তারকার সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।

গত এক বছরে ক্যান্ডেরে, কাস্ট্রোল এবং জয় পার্সোনাল কেয়ারের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোকে নিজের বিজ্ঞাপন তালিকায় যুক্ত করেছেন ‘কিং খান’। পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবি-এর মতো বড় বড় ব্র্যান্ডের সাথে তাঁর দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদারিত্ব অব্যাহত রয়েছে। ফলে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইল খাতে তাঁর বাণিজ্যিক প্রভাব অনন্য উচ্চতায় পৌঁছেছে।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন জগতেও শাহরুখ খানের এই ধারাবাহিক আধিপত্য তাঁর বিশ্বব্যাপী স্থায়ী জনপ্রিয়তার এক অনন্য প্রমাণ। বর্তমানে তিনি তাঁর বহুল প্রতীক্ষিত অ্যাকশন চলচ্চিত্র ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেখানে তাঁর সাথে প্রথমবারের মতো পর্দায় হাজির হতে যাচ্ছেন তাঁর কন্যা সুহানা খান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward