মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ৯:১৮:৩৩

পাবনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:১৫
শেয়ার: mail
পাবনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে পাবনার শহীদ মাহাবুব হাসান নিলয়, শহীদ জাহিদুল ইসলাম ও শহীদ জাহাঙ্গীরের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে পাবনা শহরের আরিফপুর গোরস্থানসহ বিভিন্ন কবরস্থানে গিয়ে শহীদদের কবর জিয়ারত ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য এবং পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

এ সময় শহীদদের পিতা ও স্বজনদের পাশাপাশি জামায়াতের বগুড়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, অধ্যক্ষ ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, এস এম সোহেলসহ দলীয় অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতারা জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে বিশেষ দোয়া-মোনাজাত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward