সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:০৫:১৪
শিরোনাম
● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক

প্রবাসে থেকেও কুমিল্লার মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মামলা, ফেসবুকে তোলপাড়

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:১১
শেয়ার: mail
প্রবাসে থেকেও কুমিল্লার মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মামলা, ফেসবুকে তোলপাড়

কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় সৌদি আরব ও কাতারে অবস্থান করা তিন প্রবাসী নেতাকে আসামি করার খবর পাওয়া গেছে।

রোববার (২ আগস্ট) দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

প্রবাসী তিন তরুণকে সরাসরি মিছিলে উপস্থিত দেখিয়ে আসামি করার খবরটি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং দেশজুড়ে বেশ চর্চা ও হাস্যরসের সৃষ্টি করে।

মামলার নথিসূত্রে জানা যায়, শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ইউসুফপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৩৫-৪০ জন সদস্য বেআইনিভাবে একত্রিত হয়ে ঝটিকা মিছিল বের করে এবং সরকারবিরোধী স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সরে পড়ে। পরে ভিডিও ফুটেজ দেখে ২৩ জনের পরিচয় শনাক্ত করে মামলা করা হয়। তবে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে মাত্র ১০-১২ জনকে অংশ নিতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার ৬ নম্বর আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রুবেল দীর্ঘদিন ধরে কাতারে অবস্থান করছেন। ৭ নম্বর আসামি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম ও ৯ নম্বর আসামি পৌর ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাওন রয়েছেন সৌদি আরবে।

সাইদুলের ছোট ভাই মিজানুর রহমান বলেন, “আমার ভাই গত বছরের ৩১ মে সৌদি আরব চলে গেছেন। তিনি দেশে এসে মিছিলে অংশ নিয়েছেন এমন দাবিতে পুলিশ মামলা দেওয়ায় আমরা চরম বিস্মিত।” কাতার থেকে ফেসবুক লাইভে এসে ইকবাল হোসেন রুবেল বলেন, “যাচাই-বাছাই ছাড়াই মামলা দিতে গিয়ে প্রবাসে থাকা আমাদের আসামি করা হয়েছে। পুলিশের দাবি করা ভিডিওতেই আমরা তিনজন উপস্থিত ছিলাম না।”

এদিকে মামলা দায়েরের পর সাবেক ইউপি চেয়ারম্যান ও সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের সরকারসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে আবু তাহেরের পরিবারের দাবি, তিনি ওই মিছিলে ছিলেন না, তাঁকে বাজার থেকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত মামলা নিতে হয়েছে। ফলে আসামিদের কেউ বিদেশে আছেন কি না তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে তদন্ত শেষে তদন্ত প্রতিবেদনে বিষয়টি সুরাহা করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রবাসে থেকেও কুমিল্লার মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মামলা, ফেসবুকে তোলপাড়

বিস্তারিত কমেন্টে