বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১৭:৪৪
শিরোনাম
আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৫৩
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান আলোচনার গুঞ্জন একপ্রকার খারিজ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মার্কিন সরকারের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।

সোমবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “যেকোনো অস্পষ্টতা এড়াতে আমাকে অবশ্যই বলতে হবে, আমরা বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না। বর্তমান আলোচনাটি কেবল ইরান ও ওমানের মধ্যে সীমাবদ্ধ এবং এর মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।”

তিনি আরও স্পষ্ট করেন, তেহরান ও মাস্কাটের মধ্যে একটি সাময়িক সমঝোতা তৈরিতে গুরুত্বসহকারে বৈঠক চলছে। তবে ওমানের সঙ্গে এই আলোচনায় কোনো তৃতীয় পক্ষ বা যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তি নেই।

হরমুজ প্রণালীতে সাম্প্রতিক অচলাবস্থার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে বাঘাই বলেন, “প্রণালীটি উপকূলীয় দুই দেশের মতপার্থক্যের কারণে বন্ধ হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন আগ্রাসন ও নৌ অবরোধের কারণেই এই সংকট তৈরি হয়েছে। মার্কিন সামরিক আগ্রাসন ও অবৈধ নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত এই কৌশলগত জলপথের স্থিতিতে পরিবর্তনের কোনো সুযোগ নেই।”

চীন ও পাকিস্তানের মধ্যস্থতার গুঞ্জন প্রসঙ্গে মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সংক্রান্ত বিষয়ে পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে এবং কাতার একটি সহায়ক ভূমিকা পালন করছে। চীনের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক থাকলেও তারা কোনো নতুন মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হয়নি। একই সঙ্গে অন্য কোনো দেশের প্রতিনিধিরা সরাসরি তেহরান-ওয়াশিংটন আলোচনায় অংশ নেওয়ার খবর সত্য নয় বলে তিনি উল্লেখ করেন।

ইয়েমেন সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে ইসমাইল বাঘাই বলেন, সামরিক জোটে ইয়েমেন সমস্যার সমাধান আসবে না। আঞ্চলিক দেশগুলোর উচিত কোনো একপক্ষীয় আগ্রাসী জোটে যুক্ত না হয়ে টেকসই শান্তির দিকে মনোযোগ দেওয়া।

অন্যান্য প্রতিবেশী দেশের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সামরিক পদক্ষেপ সম্পূর্ণ আত্মরক্ষামূলক। কেবল সেসব নির্দিষ্ট ঘাঁটিতেই হামলা চালানো হয়, যা ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহূত হয়। তাই আঞ্চলিক দেশগুলোরও দায়িত্ব তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে মার্কিন ব্যবহারে বাধা দেওয়া।”

সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত অভ্যন্তরীণ সমালোচনা প্রসঙ্গে বাঘাই বলেন, কূটনৈতিক মহল ব্যক্তি বা দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে কেবল দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

বিস্তারিত কমেন্টে