বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫০:০৫
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:১১
শেয়ার: mail
নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নিয়োগের মাত্র চারদিনের মাথায় পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান।

সোমবার (৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে মাহফুজুর রহমান উল্লেখ করেন, গত ৩০ জুলাই সলিসিটর উইং তাঁকেসহ ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু ব্যক্তিগত কারণবশত তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনে অপারগ। এ অবস্থায় ৩ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। অতএব পদত্যাগপত্রটি গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।

এর আগে গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়।

আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

বিস্তারিত কমেন্টে