মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:০৪:৫২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সিআরএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা: রুবেল আহ্বায়ক, রমিজ সদস্য সচিব

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৪:৫৬
শেয়ার: mail
সিআরএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা: রুবেল আহ্বায়ক, রমিজ সদস্য সচিব

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ‘চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (সিআরএ)-এর পুরাতন কমিটি বিলুপ্ত করে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যা আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করবে।

ঘোষিত নবগঠিত আহ্বায়ক কমিটিতে ‘নিউজডে২৪’ সম্পাদক মো. রুবেলকে আহ্বায়ক এবং ‘দৈনিক সকালের সময়’ ও ‘নিউজ ২১ বাংলা টিভি’র চট্টগ্রাম প্রতিনিধি সাইফুদ্দিন রমিজকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন—অর্থ সম্পাদক পদে ‘দৈনিক আজকালের খবর’-এর চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শাকিল; এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে ‘নিউজডে২৪’ প্রতিনিধি সাফায়েত মোরশেদ, ‘দৈনিক একুশে সংবাদ’-এর রিয়াজ উদ্দিন, ‘দৈনিক সূর্যোদয়’ পত্রিকার রতন বড়ুয়া এবং ‘চট্টগ্রাম পোস্ট মাল্টিমিডিয়া’র ইনচার্জ কামরুল সিফাত উল্লাহ।

দায়িত্ব গ্রহণের পর আহ্বায়ক মো. রুবেল বলেন, “সকল সদস্যের মতামত ও আস্থার ভিত্তিতে আমাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সম্পূর্ণ সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করব। সংগঠনের গঠনতন্ত্র কঠোরভাবে অনুসরণ করে নির্ধারিত ৯০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ বলেন, “চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সব সদস্যকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও পেশাদার শক্তিশালী সংগঠন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনী প্রক্রিয়া যাতে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হয়, সে বিষয়ে আহ্বায়ক কমিটি আন্তরিকভাবে কাজ করে যাবে।”

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রক্রিয়া সম্পন্ন শেষে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে এই কমিটির মেয়াদ শেষ হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সিআরএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা: রুবেল আহ্বায়ক, রমিজ সদস্য সচিব

বিস্তারিত কমেন্টে