সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:২১:২৬
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

একই ক্যাফেতে ম্রুনাল ও ক্রিকেটার যশস্বী, তুঙ্গে প্রেমের গুঞ্জন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৪৫
শেয়ার: mail
একই ক্যাফেতে ম্রুনাল ও ক্রিকেটার যশস্বী, তুঙ্গে প্রেমের গুঞ্জন

দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তরুণ উদীয়মান ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাঁর প্রেমের জল্পনা চাউর হয়েছে নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি বিলাসবহুল ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। সেখান থেকে ধারণ করা একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় আলোচনা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে একা বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছেন। অন্যদিকে, অভিনেত্রী ম্রুনাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন।

তবে ভাইরাল সেই ভিডিওর কোথাও তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যায়নি কিংবা কোনো ধরনের কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েনি। কেবল একই স্থানে একই সময়ে উপস্থিত থাকার ওপর ভিত্তি করে একাধিক ফ্যান পেজ থেকে দাবি করা হচ্ছে, তাঁরা নাকি ‘ডেটে’ গিয়েছিলেন।

প্রেমের এই ছড়িয়ে পড়া গুঞ্জনের পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সত্যতা পাওয়া যায়নি। এমনকি এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি ম্রুনাল ঠাকুর বা যশস্বী জয়সওয়াল কেউই।

প্রসঙ্গত, ম্রুনাল ঠাকুর বর্তমানে তাঁর নতুন হিন্দি সিনেমা ‘পূজা মেরি জান’-এর পোস্ট-প্রোডাকশনের কাজে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া তাঁর হাতে রয়েছে তেলুগু বড় বাজেটের সিনেমা ‘রাকা’।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

একই ক্যাফেতে ম্রুনাল ও ক্রিকেটার যশস্বী, তুঙ্গে প্রেমের গুঞ্জন

বিস্তারিত কমেন্টে