শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৪:৪৫
শিরোনাম
● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর জড়ানো উচিত নয়: থমাস মেসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৪১
শেয়ার: mail
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর জড়ানো উচিত নয়: থমাস মেসি

ইরানের বিরুদ্ধে চলমান কোনো সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের আর জড়িয়ে থাকা উচিত নয় মন্তব্য করে অবিলম্বে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ থেকে ওয়াশিংটনকে সরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য থমাস মেসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির দীর্ঘদিনের এই কঠোর সমালোচক সতর্ক করে বলেছেন, যুদ্ধ থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে দেরি হলে বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক প্রভাব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় থমাস মেসি লেখেন, “ইরান কোনো সমঝোতায় আসার বা সংঘাত গুটিয়ে নেওয়ার আগে অন্তত আরও তিনটি কৌশলগত সূচকের ওপর চোখ রাখছে—যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ শেষ হওয়া; মধ্যপ্রাচ্যে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার মজুত ফুরিয়ে যাওয়া; এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকানরা তাদের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকি।”

মার্কিন নীতিপ্রণেতাদের আগাম হুশিয়ারি দিয়ে এই কংগ্রেস সদস্য আরও জোর দিয়ে বলেন, “এই তিনটির যেকোনো একটি পরিস্থিতি তৈরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের উচিত আলোচনার টেবিল থেকে সরে আসা বা সামরিক সংঘাতের অবসান ঘটানো।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর জড়ানো উচিত নয়: থমাস মেসি

বিস্তারিত কমেন্টে