মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৪:৫৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সব বন্দর ও এয়ারপোর্ট ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:২৩
শেয়ার: mail
সব বন্দর ও এয়ারপোর্ট ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সকল সমুদ্র ও স্থলবন্দরসহ বিমানবন্দরগুলো দিনে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠককালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, “বেসরকারি খাতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যেন চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখা যায়। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নির্দেশনা জারি করেন। সরকারের সকল দপ্তর মিলে এখন থেকে নিশ্চিত করবে যেন দেশের প্রতিটি বন্দর ২৪ ঘণ্টা সেবা প্রদান করে।”

মাহদী আমিন আরও জানান, দীর্ঘ এ বৈঠকে দেশে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা, বেজা ও বেপজাধীন অর্থনৈতিক অঞ্চলগুলোর জটিলতা দূরীকরণ এবং বেসরকারি খাতের বিদ্যমান নানা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সরকারের নীতিগত সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, “তরুণ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই দর্শনকে লালন করে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নীতিমালা বাস্তবায়ন করা হবে।”

বৈঠকে পলিসি সংক্রান্ত বিভিন্ন জটিলতায় প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্ত আসায় ব্যবসায়ী প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সব বন্দর ও এয়ারপোর্ট ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে