মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫০:২৩
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০১
শেয়ার: mail
কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম ওরফে বাবু (২৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হামিদুল ইসলাম উলিপুর উপজেলার পশ্চিম সাদুল্যা এলাকার বাসিন্দা জাবেদ আলীর ছেলে।

শনিবার (১ আগস্ট) সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে উলিপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহের চোখ, মুখ ও বাম কানে স্পষ্ট রক্তাক্ত ক্ষত এবং বাম পায়ের বুড়ো আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর থেকে মৃত্যুর সঠিক কারণ নিয়ে স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি কোনো সড়ক দুর্ঘটনার জের ধরে ঘটে থাকতে পারে। তবে নিহতের পরিবারের জোরালো দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়; দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহের আলামত নষ্টের উদ্দেশ্যে সড়কের পাশে ফেলে রেখে গেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে