মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২৭:২২
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

লন্ডনে শামীম কোরেশীর সৌজন্য বৈঠক ও মতবিনিময়

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৫১
শেয়ার: mail
লন্ডনে শামীম কোরেশীর সৌজন্য বৈঠক ও মতবিনিময়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের বিশিষ্টজনদের অংশগ্রহণে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি সম্মিলনী, মতবিনিময় ও ভোজসভা। জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ও শিক্ষাবিদ শামীম আহমেদ কোরেশীর যুক্তরাজ্য সফর উপলক্ষে সম্প্রতি পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেট সরকারি এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাঁদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন।

মুহাম্মদ মুজাককির হোসেন আবদুল হকের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক মল্লিক শাকুর ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং স্মৃতিচারণ করেন সৈয়দ নাহাস পাশা, সৈয়দ শাহীন, কামাল কোরেশী, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ মুহাদ্দিস আহমেদ, সৈয়দ আবুল কাশেম, মাশূক ইবনে আনিস, মুহাম্মদ তারিফ আহমদ, দিলু নাসের, সৈয়দা রেখা ফারুক, সৈয়দ ফারুক হোসেন চৌধুরী, শাহ আলম কোরেশী, এমদাদ আলী, সৈয়দ সুমন, সৈয়দ জিয়াউল ইসলাম, কামরুল ইসলাম ও রফিকুল হাসান হিরণসহ প্রবাসী গুণীজনেরা।

সংবর্ধিত অতিথি শামীম আহমেদ কোরেশী তাঁর বক্তব্যে বলেন, “ব্যস্ততম এই নগরীতে আত্মীয়স্বজন ও সুধীজনদের এমন আন্তরিকতায় আমি অভিভূত। প্রবাসে থাকলেও আপনাদের অবদান আমাদের গ্রাম ও সমাজকে শিক্ষাদীক্ষাসহ সর্বক্ষেত্রে এগিয়ে নিতে নতুন প্রজন্মের জন্য রোল মডেল হিসেবে কাজ করছে।”

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুহাম্মদ তারিফ আহমদ ও কামরুল ইসলাম। পরিশেষে সিলেট এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম অধ্যাপক সালেহ আহমেদ রানু ও বিশিষ্ট সমাজচিন্তক মরহুম ফয়জুল হক মনিসহ প্রয়াণ হওয়া বিশিষ্টজনদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

লন্ডনে শামীম কোরেশীর সৌজন্য বৈঠক ও মতবিনিময়

বিস্তারিত কমেন্টে