বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৫৮:৩৩
শিরোনাম
১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:২৯
শেয়ার: mail
কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুরশীদ কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত স্থান ও সেখানে চলমান প্রাথমিক মাটি কাটার কাজ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার ২৮ জুলাই তিনি বিদ্যালয়টির প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করে প্রকল্পের সার্বিক অগ্রগতি ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মনোতোষ চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান হৃদওয়ান, সফরসঙ্গী মো. নজরুল ইসলাম এবং ঠিকাদার মো. সিরাজুল মোস্তফা।

এছাড়া স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহর আলীসহ এলাকার মুরুব্বি ও সাধারণ জনগণ।

পরিদর্শনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুরশীদ বলেন, “যেকোনো এলাকার টেকসই উন্নয়নের মূল ভিত্তিই হলো শিক্ষা। কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এই দুর্গম অঞ্চলের শিক্ষার্থীরা বাড়ির কাছেই মানসম্মত শিক্ষার সুযোগ পাবে, যা তাদের উচ্চশিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে দেবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সঠিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্য নিয়েই আমরা সমন্বিতভাবে কাজ করছি।”

বিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে তিনি কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি কোমলমতি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন, তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

বিস্তারিত কমেন্টে