সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৪:৩৯

সাকিব আল হাসানকে টপকে ফেসবুকে পরীমনির নতুন রেকর্ড

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৫৪
শেয়ার: mail
সাকিব আল হাসানকে টপকে ফেসবুকে পরীমনির নতুন রেকর্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের শোবিজ অঙ্গনে নতুন এক মাইলফলক গড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর (ফলোয়ার) সংখ্যায় এতদিন শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন দেশের সবচেয়ে বেশি অনুসারীর মালিক তিনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও (১৭ মিলিয়ন) বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের ফেসবুক পেজের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের (১৬ মিলিয়ন) ঘরে। ফলে প্রায় ১০ লাখ বা ১ মিলিয়ন অনুসারীর বড় ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন এই ঢালিউড অভিনেত্রী।

জানা গেছে, গত বছর পর্যন্ত দুজনের অনুসারীর সংখ্যা প্রায় কাছাকাছি ছিল। মাঝে স্বল্প সময়ের জন্য আবারও এগিয়ে গিয়েছিলেন সাকিব। তবে সামাজিক মাধ্যমে ধারাবাহিকভাবে যুক্ত থাকা ও অনুসারী বাড়তে থাকায় সর্বশেষ হিসেবে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসেন পরীমনি।

ব্যক্তিগত জীবন, অভিনয় জীবনের বিভিন্ন খবর, দুই সন্তানকে নিয়ে নানা স্মরনীয় মুহূর্ত কিংবা সচেতনতামূলক বার্তা নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করেন পরীমনি। তাঁর প্রতিটি পোস্ট, ছবি ও লাইভ ভিডিও ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিনোদন বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে তাঁর এই নিয়মিত ও সক্রিয় উপস্থিতির ফলেই অনুসারীর সংখ্যায় এই নতুন রেকর্ড তৈরি হয়েছে।

এর মধ্য দিয়ে ফেসবুকে বাংলাদেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে নতুন এক অনন্য রেকর্ডের জন্ম দিলেন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত অভিনেত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward