মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:২৮:২৫
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সেপারেশনে প্রথমবার জুটি পরীমনি-ইমতিয়াজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮
শেয়ার: mail
সেপারেশনে প্রথমবার জুটি পরীমনি-ইমতিয়াজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন গল্প, নতুন জুটি আর ভিন্ন এক সম্পর্কের টানাপোড়েন নিয়ে পর্দায় আসছেন পরীমনি ও ইমতিয়াজ বর্ষণ। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত হচ্ছে নতুন ওয়েব ফিল্ম সেপারেশন। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এই দুই অভিনয়শিল্পী। গল্পে তাদের দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে।

দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং কাছের মানুষগুলোর মধ্যে তৈরি হওয়া দূরত্ব ঘিরেই এগোবে সেপারেশন-এর গল্প। নামের মতোই সম্পর্কের ভেতরের বিচ্ছিন্নতা ও মানসিক দূরত্ব এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে জানা গেছে।

ইতোমধ্যে ঢাকার ৩০০ ফুট এলাকার একটি শুটিংবাড়িতে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হয়েছে। পরে চ্যানেল আই ভবনেও শুটিং হয়েছে। প্রায় ৬০ মিনিটের এই নির্মাণ মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।

সেপারেশন-এর মধ্য দিয়ে প্রথমবার গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পরিচালকের সঙ্গে কাজ করার আগ্রহ অনেকদিনের ছিল বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বর্ষণের অভিনয়ে সন্তুষ্ট সেলিম। তার মতে, অভিনয়ের পাশাপাশি দলের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও বর্ষণের ইতিবাচক ভূমিকা রয়েছে।

পরীমনির জন্যও কাজটি আলাদা গুরুত্বের। গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে এর আগে স্বপ্নজাল ও গুণিন-এ কাজ করেছেন তিনি। প্রায় চার বছর পর আবারও এই নির্মাতার পরিচালনায় ফিরলেন অভিনেত্রী।

একদিকে নতুন জুটি, অন্যদিকে দাম্পত্য সম্পর্কের গল্প—সব মিলিয়ে সেপারেশন নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হওয়ার মতো বেশ কিছু কারণ এরই মধ্যে তৈরি হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সেপারেশনে প্রথমবার জুটি পরীমনি-ইমতিয়াজ

বিস্তারিত কমেন্টে