মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:০০:১৭
শিরোনাম
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে

কসবায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৫২
শেয়ার: mail
কসবায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জমিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে নুরুদ্দিন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ২৬ জুলাই সন্ধ্যায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আমখার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত নুরুদ্দিন আমখার গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের একটি প্লাবিত জমিতে মাছ ধরতে যায় নুরুদ্দিন। মাছ ধরার একপর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সোহেল মিয়া জানান, সাপের কামড়ের পর শিশুটিকে পরিবারের সদস্যরা উদ্ধার করে জেলা শহরের হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান শিশুটি আর বেঁচে নেই।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরবর্তীতে স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে ফিরে যান।”

তিনি আরও জানান, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম মজুত রয়েছে। সাপে কামড়ানোর পর ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে এলে জীবন রক্ষা করা সম্ভব। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কসবায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বিস্তারিত কমেন্টে