বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২০:২৭
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই বিতর্কিত রেফারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:০৮
শেয়ার: mail
হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই বিতর্কিত রেফারি

২০২৬ বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব সামলানো স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। তিনি আর কোনো ম্যাচে বাঁশি হাতে নামবেন না বলে নিশ্চিত করেছে স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।

৪৬ বছর বয়সে রেফারিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিনচিচ। তার মতে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করার পর ফুটবলে তার অর্জনের আর কিছুই বাকি নেই।

বিশ্বকাপ ফাইনালের আগে এই স্লোভেনিয়ান ২০২২ সালের ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনার দায়িত্বে ছিলেন।

গত সপ্তাহেই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে মূল রেফারির ভূমিকায় ছিলেন ভিনচিচ। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার সেই রোমাঞ্চকর ফাইনালে এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান এই রেফারি।

তবে সেটিই ভিনচিচের একমাত্র বিতর্কিত সিদ্ধান্ত ছিল না; ম্যাচ জুড়েই তার একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়। নিকো উইলিয়ামসের একটি গোল তিনি বাতিল করেন এই যুক্তিতে যে, আক্রমণের সময় মিকেল মেরিনো আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দির পায়ে আঘাত করেছিলেন।

অন্যদিকে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কয়েকটি বিপজ্জনক ট্যাকলও তার চোখ এড়িয়ে যায়। ভিনচিচের পরিচালনায় মারাত্মক ক্ষুব্ধ হয় আর্জেন্টিনা শিবির। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে সমর্থকরা গণস্বাক্ষর অভিযান পর্যন্ত শুরু করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই বিতর্কিত রেফারি

বিস্তারিত কমেন্টে