মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৮:৪৩
শিরোনাম
গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৩৭
শেয়ার: mail
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা-মাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে আসামবস্তি এলাকার জনৈক সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাকিবুল ইসলাম (২৫) পেশায় অটোরিকশাচালক ছিলেন। তিনি রফিকুল ইসলাম ও রাখাই ইসলামের দুই সন্তানের মধ্যে বড় ছেলে।

পারিবারিক সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, সাকিবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসা করানো হয় এবং পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। কয়েক মাস আগে তাঁকে পুনর্বাসনে পাঠাতে তাঁর বাবা প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেন। তবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও তিনি পুনরায় মাদকাসক্ত হয়ে পড়েন বলে পরিবারের দাবি।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মাদকাসক্তির কারণে সাকিবুলের আচরণে পরিবার দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। মাদক সেবন ও কথিত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হতো। থানা ও স্থানীয় সূত্রের দাবি, তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। কিছুদিন আগে মাদকসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

শনিবার দুপুরে সাকিবুলের সঙ্গে তাঁর বাবা-মায়ের কথা-কাটাকাটি একপর্যায়ে তীব্র বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় তাঁর মা ধারালো দা দিয়ে ঘাড়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয় অটোরিকশাচালক সাইফুল ইসলাম তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফুয়াদ হাসান জানান, ঘাড়ে গুরুতর কাটা জখম নিয়ে সাকিবুলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা চলাকালেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীরের বিভিন্ন অঙ্গে রক্তসঞ্চালন কমে যাওয়াই মৃত্যুর সম্ভাব্য কারণ বলে তিনি জানান।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের বাবা-মাকে আটক করেছে। মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ছেলেকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে বাবা-মা দীর্ঘদিন চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মাদকাসক্তিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে সাকিবুলের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার প্রকৃত দায় কার, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

বিস্তারিত কমেন্টে