বাংলাদেশ ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

ঈদের ছুটিতেও সন্দ্বীপে স্বাস্থ্যসেবা অব্যাহত, ২৪ ঘণ্টা চালু পরিবার কল্যাণ কেন্দ্র

ঈদের ছুটিতে যখন অধিকাংশ সরকারি অফিস কার্যত বন্ধ এবং কর্মজীবীরা পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই চট্টগ্রামের সন্দ্বীপে থেমে থাকেনি স্বাস্থ্যসেবা কার্যক্রম। উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্নভাবে ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হয়েছে।

উপজেলার মগধরা, মুছাপুর, বাউরিয়া ও আমানউল্যা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ঈদের ছুটির মধ্যেও চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা চালু রাখা হয়। এ সময় বাউরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি সফল নরমাল ডেলিভারির মাধ্যমে জমজ সন্তানের জন্ম হয়। ডেলিভারিটি সম্পন্ন করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা নওমি আমরীন।

এছাড়াও অন্যান্য কেন্দ্রগুলোতে আরও তিনটি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। শুধু ডেলিভারি সেবাই নয়, এ সময় মোট ২৫ জন গর্ভবতী নারীকে গর্ভকালীন সেবা এবং ৫ জনকে প্রসবপরবর্তী সেবা প্রদান করা হয়। পাশাপাশি আগত দম্পতিদের মাঝে অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কেও সেবা ও পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, “ঈদের ছুটিতে অন্যান্য কার্যক্রম সীমিত থাকলেও জনগণের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অধিদফতরের নির্দেশনায় চারটি ইউনিয়নে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা চালু রাখা হয়েছে।”

স্থানীয়দের মতে, ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন উদ্যোগ জনস্বাস্থ্য সেবাকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

ঈদের ছুটিতেও সন্দ্বীপে স্বাস্থ্যসেবা অব্যাহত, ২৪ ঘণ্টা চালু পরিবার কল্যাণ কেন্দ্র

প্রকাশিত: ০৩:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬