মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩০:৩৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

দক্ষ জনশক্তিই দেশের অর্থনীতির চালিকাশক্তি, নিরাপদ অভিবাসনে দালালমুক্ত হতে হবে: প্রতিমন্ত্রী

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৫১
শেয়ার: mail
দক্ষ জনশক্তিই দেশের অর্থনীতির চালিকাশক্তি, নিরাপদ অভিবাসনে দালালমুক্ত হতে হবে: প্রতিমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দক্ষ জনশক্তি গড়ে তুলে দেশের বেকারত্ব কমানোর পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন বাস্তবায়নে শুধু কারিগরি প্রশিক্ষণই নয়, গন্তব্য দেশের ভাষা, সংস্কৃতি ও কর্মপরিবেশ সম্পর্কে সম্যক ধারণা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ।

শুক্রবার বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। দালালচক্রের প্রলোভনে পা দিলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জীবনের ঝুঁকিও তৈরি হয়। তাই বিদেশগামী প্রত্যেককে সরকারি নিবন্ধন, প্রশিক্ষণ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে যেতে হবে।

তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি করতে সরকার দেশের বিভিন্ন অঞ্চলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ করছে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা আরও বাড়বে এবং রেমিট্যান্স আয়ও বৃদ্ধি পাবে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন। তিনি বিদেশে কর্মসংস্থানের সরকারি সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ কার্যক্রম এবং নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ ছাড়া বক্তব্য দেন সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ, বাগেরহাট মেরিন একাডেমির পরিচালক মাজহারুল হোসেন খান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা।

সেমিনারে বক্তারা বলেন, দক্ষতা ও ভাষা শিক্ষার অভাবে অনেক কর্মী আন্তর্জাতিক শ্রমবাজারে পিছিয়ে পড়ছেন। তাই প্রশিক্ষণনির্ভর জনশক্তি গড়ে তুলতে হবে এবং নিরাপদ অভিবাসনের মাধ্যমে মানবপাচার ও প্রতারণা রোধে সবাইকে সচেতন হতে হবে।

রামপাল ও মোংলা উপজেলার বিপুলসংখ্যক বিদেশগামী যুবক-যুবতী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেমিনারে অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দক্ষ জনশক্তিই দেশের অর্থনীতির চালিকাশক্তি, নিরাপদ অভিবাসনে দালালমুক্ত হতে হবে: প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে