বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৫৯:০৯
শিরোনাম
১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড

বাগমারায় একডালা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৫৭
শেয়ার: mail
বাগমারায় একডালা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলার একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত দুই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন একডালা মানব কল্যাণ সংস্থা

বৃহস্পতিবার দুপুরে একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শামিউল ইসলাম শামস ও শুহরাত জাহান শাম্মীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় অতিথিরা তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ নাসির উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাড়গ্রাম ফাজিল মাদ্রাসার প্রভাষক রেজাউল করিম।

এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি শাহীন আলম, গোয়ালকান্দি দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ সামসুল ইসলাম, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাহাদুর রহমান এবং সহকারী শিক্ষিকা শেফালী খাতুন।

এ ছাড়া উপস্থিত ছিলেন একডালা মানব কল্যাণ সংস্থার সভাপতি এম. এম. সাহল মাহমুদ, সহসভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, সদস্য মো. বিপ্লব, মো. আজিজুল ইসলাম, রাকিবুল বাশার, মো. সাহাদত হোসেন শুভ, মো. সুমন প্রাং, মিনার রহমান মাসুদ, মো. আলামিন প্রাং, মো. রুবেল ইসলাম (পাপন), জাহাঙ্গীর আলম ও নিলয় পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্য, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও বলেন, একডালা মানব কল্যাণ সংস্থা ভবিষ্যতেও এলাকার মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় একডালা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে