বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৪:৪১
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

হাসপাতালে চিকিৎসাধীন নানাকে দেখতে এসে শিশু ধ/র্ষ/ণ চেষ্টার শিকার, রোগী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:১০
শেয়ার: mail
হাসপাতালে চিকিৎসাধীন নানাকে দেখতে এসে শিশু ধ/র্ষ/ণ চেষ্টার শিকার, রোগী গ্রেপ্তার

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন নানাকে দেখতে এসে ছয় বছর বয়সী এক শিশুকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ উঠেছে এক রোগীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রোগী মো. মতিয়ার রহমানকে (৫৭) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ভোররাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অসুস্থ নানাকে দেখতে পরিবারের সঙ্গে হাসপাতালে এসে শিশুটি রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন মতিয়ার রহমান শিশুটির নানীকে বলেন, মেঝেতে ঘুমালে শিশুটির কষ্ট হবে। সরল বিশ্বাসে নানী নাতনিকে ওই রোগীর বেডে শুইয়ে দেন।

অভিযোগে বলা হয়, ভোর চারটার দিকে শিশুটির চিৎকারে স্বজন ও ওয়ার্ডে থাকা অন্য রোগীদের ঘুম ভেঙে যায়। পরে শিশুটি কান্নাকাটি করে স্বজনদের জানান যে তাকে ধ/র্ষ/ণের চেষ্টা করা হয়েছে। স্বজনরা তাৎক্ষণিক বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ জানান, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনেছেন এবং পরে থানায় মামলার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

হাসপাতালে চিকিৎসাধীন নানাকে দেখতে এসে শিশু ধ/র্ষ/ণ চেষ্টার শিকার, রোগী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে