শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৩:০৮

বাগমারায় তেল সংকটের গুঞ্জনে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
বাগমারায় তেল সংকটের গুঞ্জনে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুঞ্জন ছড়িয়ে পড়ায় রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে হঠাৎ করেই বেড়েছে যানবাহনের চাপ। মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের চালকেরা প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহের চেষ্টা করায় পাম্পগুলোতে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে শিকদারী ফিলিং স্টেশন, তাহেরপুর ফিলিং স্টেশন ও ভবানীগঞ্জ ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিদিনের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক বেশি ক্রেতা জ্বালানি নিতে ভিড় করছেন। অনেকেই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের ট্যাংক পূর্ণ করে জ্বালানি সংগ্রহ করছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় পাম্পগুলোতে চাপ বেড়েছে।

বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের খুচরা তেল বিক্রেতা সেলিম রেজা বলেন, সকাল থেকে হঠাৎ করে বহু মোটরসাইকেল মালিক অতিরিক্ত তেল নিতে আসছেন। বিকেলের দিকে তেল সংকট হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন।

মোটরসাইকেল চালক শামীম আহমেদ বলেন, তেল সংকটের কথা শুনে আমিও প্রয়োজনের তুলনায় কিছু বেশি তেল নেওয়ার চেষ্টা করছি।

ফিলিং স্টেশন-সংশ্লিষ্টদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় গ্রাহকের সংখ্যা অনেক বেড়েছে। তবে এটি মূলত গুঞ্জনের কারণে সৃষ্টি হওয়া অতিরিক্ত চাহিদা। সরবরাহ স্বাভাবিক থাকলে জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলেও তারা জানান।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ কোনো অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় তেল সংকটের গুঞ্জনে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

বিস্তারিত কমেন্টে