বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:১৮:৫৮
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

বিশ্বকাপ ফাইনাল ঘিরে বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৫২
শেয়ার: mail
বিশ্বকাপ ফাইনাল ঘিরে বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াই উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বহিরাগত ব্যক্তি এবং সব ধরনের যানবাহনের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুলাই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ বড় পর্দায় প্রদর্শন উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ১৯ জুলাই রাত ১০টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত বহিরাগত ব্যক্তি এবং বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপ ফাইনাল ঘিরে বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

বিস্তারিত কমেন্টে