মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১১:৫২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে তদন্তের খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে তদন্তের খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তের অগ্রগতির খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কার্যালয়ে মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাসহ ১৪ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে। এ সময় চিফ প্রসিকিউটর খসড়া তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক শাহরিয়ার কবির। এ ছাড়া তৎকালীন পুলিশ, র‍্যাবের প্রধান এবং ডিএমপি কমিশনারকেও মামলায় আসামি করা হয়েছে।

তবে ৪০ জনের বেশি আসামির সবার নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। তাদের আশঙ্কা, নাম প্রকাশ করা হলে কেউ কেউ পালিয়ে যেতে পারেন।

রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে আসে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্ত সংস্থা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে এটি পর্যালোচনার কাজ চলছে। নির্ধারিত সময় অনুযায়ী চলতি সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে।

২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ওই দিন রাত ১১টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। এ সময় গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ ও হামলায় হেফাজতে ইসলামের সমাবেশে আসা মানুষ হতাহত ও ছত্রভঙ্গ হয়ে পড়েন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে তদন্তের খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

বিস্তারিত কমেন্টে