মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৮:৪৮
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে সতীর্থ, কোচিং স্টাফ এবং পুরো আর্জেন্টিনা দলকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া একটি বার্তা দিয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইনস্টাগ্রামে দলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ট্রফি জেতাই সবকিছু নয়। সবচেয়ে মূল্যবান ছিল এই দীর্ঘ পথচলা, একসঙ্গে লড়াই করা এবং একটি পরিবারের মতো প্রতিটি মুহূর্ত ভাগ করে নেওয়া।

তিনি আরও লিখেছেন, এই এত বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি কখনোই শুধু শিরোপা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল। প্রতিদিন সতীর্থদের সঙ্গে অনুশীলন, কঠিন সময় একসঙ্গে পার করা, জয়-পরাজয় ভাগ করে নেওয়া এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

জাতীয় দলের সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মেসি বলেন, যারা প্রতিদিন নীরবে পরিশ্রম করে দলটিকে একটি পরিবারের রূপ দিয়েছেন, তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ফল কী হবে, সেটি নিয়ে ভাবতে চান না মেসি। তাঁর বিশ্বাস, এই দল ইতোমধ্যেই এমন এক ইতিহাস লিখেছে, যা সময়ের সঙ্গে কখনো মুছে যাবে না। এই যাত্রা ও স্মৃতিগুলো আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এই ফাইনাল ম্যাচটিকে অনেকেই মেসির বিশ্বকাপের শেষ ম্যাচ হিসেবে দেখছেন। এমনকি এটি তাঁর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারেরও শেষ ম্যাচ হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মেসি জানান, তিনি ভবিষ্যৎ নিয়ে নয়, বরং বর্তমান মুহূর্ত নিয়েই মনোযোগী।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি

বিস্তারিত কমেন্টে