মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৮:২৭
শিরোনাম
● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

পাবিপ্রবিতে প্লাস্টিকের বিনিময়ে মিলছে গাছের চারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:১৭
শেয়ার: mail
পাবিপ্রবিতে প্লাস্টিকের বিনিময়ে মিলছে গাছের চারা

পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবেশভিত্তিক সংগঠন গ্রীন ভয়েস। প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এলিভেটর এক্সপ্রেস ভবনের নিচে কর্মসূচির উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে জাম, কাঁঠাল, নিম, বিভিন্ন প্রজাতির ফুলগাছ এবং ইনডোর প্ল্যান্টের চারা সংগ্রহ করেন।

আয়োজকেরা জানান, প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই যত্রতত্র প্লাস্টিক ফেলে না দিয়ে সঠিকভাবে সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত করার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশকে সবুজ করে তোলার বার্তাও দেওয়া হচ্ছে।

গ্রীন ভয়েসের সভাপতি মো. মুহুস্তাসিন নাদির বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্লাস্টিক দূষণ কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমরা চাই মানুষ প্লাস্টিককে আবর্জনা হিসেবে না ফেলে সঠিকভাবে সংগ্রহ করুক এবং এর বিনিময়ে একটি গাছ গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করুক।

তিনি আরও বলেন, গ্রীন ভয়েস ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও প্লাস্টিকমুক্ত করে তুলতে।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা এটিকে প্রকৃতিতে ফেলে রাখব না। প্লাস্টিকের পরিবর্তে একটি গাছ গ্রহণের মাধ্যমে চারপাশকে সবুজ করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেকের সচেতন অংশগ্রহণ জরুরি।

সংগ্রহ করা প্লাস্টিকের পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে আয়োজকেরা জানান, কর্মসূচিতে জমা হওয়া সব প্লাস্টিক আলাদাভাবে সংরক্ষণ করা হবে। পরে সেগুলো পৌরসভার প্লাস্টিক সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করা হবে, যাতে পুনঃপ্রক্রিয়াজাত করা যায়। এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষণের কারণ না হয়ে পুনর্ব্যবহারের সুযোগ পাবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক মিস সামিয়া তাবাসসুম জিমি, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে প্লাস্টিকের বিনিময়ে মিলছে গাছের চারা

বিস্তারিত কমেন্টে