মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:১৭:২৩

বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন সাংবাদিকতা ও জেন্ডার স্টাডিজ বিভাগ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:২১
শেয়ার: mail
বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন সাংবাদিকতা ও জেন্ডার স্টাডিজ বিভাগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহিদ আবু সাঈদের স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) বিকেলে উৎসবমুখর পরিবেশে ছাত্র ও ছাত্রীদের দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে ছাত্রীদের ফাইনালে বাংলা বিভাগকে হারিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, ছাত্রদের ফাইনালে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের মানবিক বিকাশে পড়াশোনার পাশাপাশি এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর আহ্বায়ক এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেরোবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward