বাংলাদেশ ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে Logo মৃত শাবককে পাহারা দিল হাতি দম্পতি Logo এপ্রিল থেকে অটোগ্যাসের দাম ১৭.৯৪ টাকা বেড়েছে, ১২ কেজি এলপিজিও দার বাড়ল Logo ইসলামী অর্থনীতির শীর্ষ ১০ বিদ্যাপীঠ Logo ফিরে আসো রবের আহ্বানে: তওবা, দোয়া ও আশার বার্তা Logo লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

‘মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, এ নিয়ে কাজ করব’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই বাংলাদেশ পেয়েছি। মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। ২৪’র গণঅভ্যুত্থান যারা শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তাদের বিষয়েও আমরা আন্তরিক। তাদের বিষয়ে দেখভালের দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, জাতীয় ও স্বাধীনতা দিবস দিয়ে আমাদের প্রস্ততি চলছে। আশা করি সফলভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী জাতীয় ও স্বাধীনতা দিবস আমরা পালন করব।

মুক্তিযুদ্ধ সংসদ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছেন তারেক রহমান। প্রত্যাকটি কমিটিই গণতান্ত্রিক হোক। তাই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর গণতান্ত্রিকভাবে হোক নিশ্চয়ই আমরা চাই। আমি এ নিয়ে কাজ করছি। সে জন্য আমাকে সময় দিতে হবে।

তিনি বলেন, আমাদের প্রাণের নেতা তারেক রহমান আমাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এ মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন রাজাকারের তালিকা হয়েছে কিনা। আমি মাত্র দুইদিন অফিস করেছি। এ নিয়ে আমি কাজ করব। আমি চেষ্টা করব, এ মন্ত্রাণালয়ের সকল কাজগুলো নিষ্ঠার সাথে পালন করে জাতির প্রত্যাশা পূরণ করব।

এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী

‘মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, এ নিয়ে কাজ করব’

প্রকাশিত: ১০:২০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬