বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:১০:২৮
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

সুস্থ, মানবিক ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:১৮
শেয়ার: mail
সুস্থ, মানবিক ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের যুবসমাজ বিপথে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার প্রসারের কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মানবিক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে মাদকের করালগ্রাসে যুবসমাজ ধ্বংসের পথে। আমরা চাই, তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলুক। দল-মত নির্বিশেষে একটি মানবিক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, দেশের খেলাধুলা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। পাবনার আজকের মাঠে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তার প্রমাণ। সরকার খেলাধুলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ করছে।

আমিনুল হক বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন নয়, একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। এখনকার অভিভাবকেরা সন্তানকে শুধু চিকিৎসক, প্রকৌশলী বা ব্যারিস্টার হিসেবে দেখতে চান। আমরা চাই, ভবিষ্যতে একজন সফল ক্রীড়াবিদ হওয়ার স্বপ্নও প্রতিটি পরিবার দেখুক।

তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। এর মাধ্যমে সুস্থ, মননশীল, সহমর্মী ও শৃঙ্খলাবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমজ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাসুদ রানা।

এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সুস্থ, মানবিক ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বিস্তারিত কমেন্টে