বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২৭:২৯
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবি ছাত্রশক্তির কফিন মিছিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:৪১
শেয়ার: mail
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবি ছাত্রশক্তির কফিন মিছিল

জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে কুবি শাখা জাতীয় ছাত্রশক্তি।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে কফিন মিছিলটি শুরু হয়ে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ও কুবি শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক নাঈম ভূঁইয়া, কুবি শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক মো. ইকবাল হাসান ইয়াদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার বিচার বিচার চাই, গণহত্যার বিচার চাই এবং জুলাইয়ের শহিদেরা লও লও লও সালামসহ বিভিন্ন স্লোগান দেন।

সংহতি সমাবেশে কুবি শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক মো. ইকবাল হাসান ইয়াদ বলেন, ২৪-এর ১৬ জুলাই আমার ভাই আবু সাঈদ, ওয়াসিমসহ ছয়জন শহিদ হন। পরদিন সারা বাংলাদেশে কফিন মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্ট সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে এবং পরে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়। তারা ভেবেছিল, এসব করলে আন্দোলনের স্ফুলিঙ্গ শেষ হয়ে যাবে। তবে আমরা হার মানিনি। শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন ঘটিয়েছি। কিন্তু আমাদের ভাইয়েরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। আমরা চাই জুলাইয়ের সব হত্যার বিচার হোক এবং শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সংগঠক নাঈম ভূঁইয়া বলেন, জুলাইয়ের এই দিনে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা পড়েছিলাম। আজও আমরা কফিন মিছিলের আয়োজন করেছি। জুলাইয়ের সেই সময়ে শেখ হাসিনার হাতে রক্ত লেগেছিল। তাঁর নির্দেশে আমার ভাইদের হত্যা করা হয়। আমরা চাই শেখ হাসিনাসহ যেসব গোষ্ঠী এই গণহত্যায় জড়িত ছিল, তাদের সবার বিচার হোক। পাশাপাশি বর্তমান সরকারের কাছে দাবি জানাই, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবি ছাত্রশক্তির কফিন মিছিল

বিস্তারিত কমেন্টে