বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১৭:২৯
শিরোনাম
আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১:৫৭
শেয়ার: mail
হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুনভাবে পুনর্গঠন করা প্রয়োজন, যাতে তা যুদ্ধ-পরবর্তী কৌশলগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

মঙ্গলবার তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে জটিল আলোচনা চলছে। হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর দায়িত্ব ওমান পালন করছে।

আল-বুসাইদি বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি এ অঞ্চল থেকে নয়; বরং বাইরের বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ থেকে আসে, বিশেষ করে তেল আবিব থেকে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধ ছিল একটি বিপর্যয়। এ যুদ্ধের জন্য জাতিসংঘের কোনো অনুমোদন ছিল না এবং এটি ঘোষিত কোনো লক্ষ্যও অর্জন করতে পারেনি।

এদিকে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া মঙ্গলবার জানিয়েছেন, হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সশস্ত্র বাহিনী কোনোভাবেই পিছু হটবে না। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় চালু করা সম্ভব নয়।

তিনি বলেন, যুদ্ধ, বৈরী সামরিক তৎপরতা কিংবা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় চালু হবে না। এটি পুনরায় খুলে দেওয়ার একমাত্র উপায় হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকবে। আইআরজিসি এ সিদ্ধান্তকে তাদের ভাষায় অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধের দাবির সঙ্গে যুক্ত করে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলার পরই আইআরজিসি এ ঘোষণা দেয়।

সূত্র: জর্ডান নিউজ

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের

বিস্তারিত কমেন্টে