বাংলাদেশ ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পরিবেশ রক্ষায় শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান Logo হরমুজ প্রণালি ইস্যুতে সমঝোতার আহ্বান ওমানের Logo হরমুজের পর আরও রপ্তানি করিডোর বন্ধের হুমকি আইআরজিসির Logo ১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, ম্যাচের ভাগ্য গড়বেন কি মেসি? Logo সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও আর্জেন্টিনা, পরিসংখ্যানে এগিয়ে কে? Logo আর্জেন্টিনা ম্যাচের আগে সুসংবাদ পেল ইংল্যান্ড Logo দুর্যোগে গুজব নয়, যাচাইকৃত তথ্য প্রচারই ইসলামের শিক্ষা Logo এইচএসসি ইস্যুতে সরকারকে আলোচনায় বসার আহ্বান বিরোধী দলের

নোরা ফাতেহির নতুন গানের ঝলক ভাইরাল

সির সির গানের সাফল্যের পর আবারও বিশ্বকাপকে ঘিরে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। তাদের নতুন গানের শিরোনাম চ্যাম্পিয়ন

মাত্র দুই সপ্তাহ আগে বিশ্বকাপের অফিসিয়াল গান সির সির প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি ব্যাপক সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়াতে আসছে নতুন গান চ্যাম্পিয়ন

নতুন গান প্রসঙ্গে সঞ্জয় দেব বলেন, চ্যাম্পিয়ন শুধু একটি খেলার গান নয়; এটি জীবনের যেকোনো ক্ষেত্রে বিজয়, আত্মবিশ্বাস ও অর্জনকে উদযাপনের বার্তা বহন করবে।

তিনি আরও বলেন, আমরা চাই মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক এবং ইতিবাচক শক্তি অর্জন করুক। চ্যাম্পিয়ন সবাইকে সেই ইতিবাচক শক্তি ও বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।

নতুন গানটির প্রচারণা ইতোমধ্যেই শুরু করেছেন নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত গানের প্রথম ঝলক দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

চ্যাম্পিয়ন গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয় দেব। গানটিতে নোরা ফাতেহির সঙ্গে তিনিও কণ্ঠ দিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে।

প্রায় দুই মাস সময় নিয়ে গানটির কাজ সম্পন্ন করা হয়েছে। জানজিবারের নৈসর্গিক সমুদ্রসৈকত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে দুই দিনের সফরের মধ্যে এক দিনেই ভিডিওটির পুরো শুটিং শেষ করা হয়।

প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সঞ্জয় দেব, নোরা ফাতেহি এবং জানজিবারের স্থানীয়দের অংশগ্রহণে মিউজিক ভিডিওটি ভিন্ন মাত্রা পেয়েছে। ইতোমধ্যে গানটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। পুরো গানটি আগামী ২৯ জুন প্রকাশিত হবে।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

বুড়িগঙ্গা ও তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা সম্ভব নয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নোরা ফাতেহির নতুন গানের ঝলক ভাইরাল

প্রকাশিত: ১১:৩৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬