শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৪২:২৬
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পাবনায় মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে যুবদল নেতা আটক, থানা ঘেরাও করে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:২৮
শেয়ার: mail
পাবনায় মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে যুবদল নেতা আটক, থানা ঘেরাও করে বিক্ষোভ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে শফিউল আলম বাবু (৪২) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে তার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে আটক নেতাকে আদালতে সোপর্দ করা হয়।

সোমবার (১৩ জুলাই) বিকেলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (১২ জুলাই) সন্ধ্যার পর উপজেলা গেটসংলগ্ন একটি দোকান থেকে শফিউল আলম বাবুকে আটক করা হয়।

আটক শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চর মানিকদীর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলা গেটসংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে রাত ৯টা পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তির ডোপ টেস্ট বিক্ষোভকারীদের সামনে করার উদ্যোগ নেওয়া হলে তার পরিবারের সদস্যরা এতে অস্বীকৃতি জানান। পরে পরিস্থিতি শান্ত হলে বিক্ষোভকারীরা থানা এলাকা ত্যাগ করেন। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শফিউল আলম বাবুকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে আটক যুবদল নেতার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডোপ টেস্ট শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় যুবদল নেবে না। আমরা মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছি। কেউ যদি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন, তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে আমরা পুলিশকে সহযোগিতা করব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে যুবদল নেতা আটক, থানা ঘেরাও করে বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে