বাংলাদেশ ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১ Logo নওগাঁয় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ Logo গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মাটিরাঙ্গায় টানা বর্ষণে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপি

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে উপজেলার তাইন্দং, তবলছড়ি, বড়নাল, বেলছড়ি ও আমতলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, প্রচার সম্পাদক সনি ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্যসচিব ফোরকান ইমামীসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা অতিভারী বৃষ্টির পর প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি নামার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে গ্রামীণ সড়কগুলোর ক্ষতচিহ্ন। বিশেষ করে উপজেলার অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক এবং সেতু-কালভার্টে ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। তবলছড়ি খাদ্যগুদাম সড়কের অবস্থা বেহাল। গুরুত্বপূর্ণ এ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে ইতোমধ্যে বড় ধরনের ধস শুরু হয়েছে। রাস্তাঘাট ভেঙে ও দেবে যাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে মূল সড়কের যোগাযোগ ব্যাহত হচ্ছে। দ্রুত এসব সড়ক মেরামত করা না হলে বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জানমালের ক্ষতি না হলেও গ্রামীণ সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের ভারী বৃষ্টিপাতের কারণে নিম্নআয়ের মানুষ ঘরবন্দী ও কর্মহীন হয়ে পড়েছেন।

খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার নির্দেশে পরিদর্শনের কথা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সড়কগুলো দ্রুত মেরামত করা না হলে এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

মাটিরাঙ্গায় টানা বর্ষণে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপি

প্রকাশিত: ০২:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬