রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪০:৩৯

সুইজারল্যান্ডের বিপক্ষে অপরাজিত আর্জেন্টিনা, কী বলছে পরিসংখ্যান?

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৫৭
শেয়ার: mail
সুইজারল্যান্ডের বিপক্ষে অপরাজিত আর্জেন্টিনা, কী বলছে পরিসংখ্যান?

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। নকআউট পর্বের এই লড়াইয়ের আগে পরিসংখ্যান স্পষ্টভাবেই এগিয়ে রাখছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। কারণ, আন্তর্জাতিক ফুটবলে সুইজারল্যান্ডের বিপক্ষে এখনো কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা।

দুই দলের প্রথম দেখা হয় ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে লুইস আর্তিমে ও এরমিন্দো ওনেগার গোলে ২-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। এরপর বিভিন্ন সময়ে প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ মিলিয়ে মোট সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সুইজারল্যান্ডের জয়ের খাতা এখনো শূন্য।

দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয়েছিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোয়। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

সর্বশেষ দেখাও ছিল সেই ২০১৪ বিশ্বকাপেই। ফলে প্রায় ১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হচ্ছে দল দুটি। এবার অবশ্য প্রেক্ষাপট আরও বড়। জয়ী দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা করেছে ১৫ গোল। বিপরীতে হজম করেছে মাত্র ৩টি।

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান:

  • মোট ম্যাচ: ৭
  • আর্জেন্টিনার জয়: ৫
  • ড্র: ২
  • সুইজারল্যান্ডের জয়: ০

    kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সুইজারল্যান্ডের বিপক্ষে অপরাজিত আর্জেন্টিনা, কী বলছে পরিসংখ্যান?

বিস্তারিত কমেন্টে