বাংলাদেশ ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান শেখের শেষ বিদায়

বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান শেখ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়। দিনভর টানা বৃষ্টি উপেক্ষা করে বিকেল ৩টায় চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক আবু তালেব শেখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

গার্ড অব অনার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মরহুমের কফিনে জাতীয় পতাকা অর্পণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জীবনবাজি রেখে লড়াই করা বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের কারণেই আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাই একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং জাতির পক্ষ থেকে তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

সবশেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান শেখের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান শেখের শেষ বিদায়

প্রকাশিত: ০৭:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬