বাংলাদেশ ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

মিসর দলে ২৬ জন মেসি আছে

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছে মিশর। দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেছেন, লিওনেল মেসিকে ঘিরে তাদের কোনো বাড়তি পরিকল্পনা নেই; বরং নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছে ফারাওরা।

মিশরীয় সংবাদমাধ্যম সাদা আল বালাদ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম হাসান বলেন, “আমরা মেসিকে দেখি না। খেলোয়াড়দের বলেছি, মাঠে নেমে প্রতিপক্ষকে নয়, নিজেদের খেলায় মনোযোগ দিতে।”

মেসির বিপক্ষে খেলাকে বিশেষ কিছু মনে করছেন না বলেও জানান তিনি। তার ভাষায়, “মেসির বিপক্ষে খেলা নিয়ে আমরা ভাবছি না। আমরা শুধু মিশর জাতীয় দলকে নিয়েই ভাবছি। প্রতিটি ম্যাচেই আমরা জয়ের জন্য লড়াই করি, প্রতিপক্ষ মেসির দল হোক বা অন্য কেউ।”

আর্জেন্টিনার শক্তিমত্তার কথা স্বীকার করলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না মিশর। ইব্রাহিম বলেন, “তাদের দলে মেসি আছে, কিন্তু আমাদের দলে মোহাম্মদ সালাহ আছে, আর আছে ২৬ জন মেসি। আশা করি, আল্লাহ আমাদের সফলতা দেবেন।”

চলতি বিশ্বকাপে ইতিহাস গড়েছে মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার পর শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার সাতবারের চ্যাম্পিয়নরা।

দলের লক্ষ্য প্রসঙ্গে ইব্রাহিম হাসান বলেন, “প্রথম দিন থেকেই খেলোয়াড়দের বলেছি, আমরা শুধু অংশ নিতে আসিনি। যতদূর সম্ভব এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”

অন্যদিকে, ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে রয়েছে। অধিনায়ক লিওনেল মেসি চার ম্যাচে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে আছেন। এছাড়া বিশ্বকাপে নিজের ২০তম গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও শীর্ষস্থান ধরে রেখেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

মিসর দলে ২৬ জন মেসি আছে

প্রকাশিত: ০৭:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬