শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:১৮:০৫
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

মিসরের সঙ্গে ম্যাচ: আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:২৬
শেয়ার: mail
মিসরের সঙ্গে ম্যাচ: আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার (৬ জুলাই) মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউট পর্বের এই ম্যাচটি কঠিন হওয়ার সম্ভাবনা থাকলেও, অন্তত আবহাওয়া নিয়ে চিন্তায় থাকতে হচ্ছে না লিওনেল স্কালোনির দলকে।

ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, যেখানে রয়েছে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। সম্পূর্ণ এয়ার-কন্ডিশন্ড এই ভেন্যুতে বাইরের তাপমাত্রার কোনো প্রভাব পড়বে না। ফলে কেপ ভার্দের বিপক্ষে মিয়ামিতে খেলা ম্যাচের মতো অতিরিক্ত গরম ও আর্দ্রতার সঙ্গে লড়াই করতে হবে না আর্জেন্টাইন ফুটবলারদের।

স্টেডিয়ামটিতে খোলা-বন্ধ করা যায় এমন রিট্র্যাকটেবল ছাদও রয়েছে। ডালাসে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার জয় পাওয়া ম্যাচগুলোর মতোই এখানেও খেলোয়াড়রা আরামদায়ক পরিবেশে মাঠে নামবেন। যদিও ম্যাচের দিন বাইরে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস রয়েছে, তবুও স্টেডিয়ামের ভেতরে সেটি কোনো প্রভাব ফেলবে না।

এর আগে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে মিয়ামির তীব্র গরম ও আর্দ্রতা আর্জেন্টিনার খেলোয়াড়দের ভোগায়। ম্যাচ শেষে বেশ কয়েকজন ফুটবলারের পেশিতে টান ধরে, যার মধ্যে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।

অন্যদিকে, গ্রুপ পর্বে উরুগুয়েকে বিদায় করা প্রতিপক্ষের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হওয়ায় আর্জেন্টিনাকে বাড়তি শারীরিক পরিশ্রমও করতে হয়েছে। তাই শেষ ষোলোর এই কঠিন লড়াইয়ের আগে অনুকূল আবহাওয়া স্কালোনির দলের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। এখন দেখার বিষয়, আরামদায়ক পরিবেশের সুবিধা কাজে লাগিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মিসরের সঙ্গে ম্যাচ: আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর

বিস্তারিত কমেন্টে