শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৩৯:৩৬
শিরোনাম
● ঢাবি শিক্ষার্থী ও গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি ● সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ● দুর্বিষহ ঢাকা, প্রতিদিন যাতায়াত করেন প্রায় ৪ কোটি মানুষ ● দেশে ফের স্বর্ণের দামে পতন, শনিবার বিক্রি হবে যে দামে ● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● ঢাবি শিক্ষার্থী ও গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি ● সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ● দুর্বিষহ ঢাকা, প্রতিদিন যাতায়াত করেন প্রায় ৪ কোটি মানুষ ● দেশে ফের স্বর্ণের দামে পতন, শনিবার বিক্রি হবে যে দামে ● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ

ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৪৬
শেয়ার: mail
ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালায় পাবনা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তাররা হলেন ইকবাল হোসেন ইমন (৩১), নাজমুল হাসান (৩০), সজীব (২৭), তুষার ইমরান (৩৩), জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) ও সাজাদুর রহমান (২১)।

রোববার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, অভিযানের সময় ঘটনাস্থলে থাকা একটি চৌকির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা পাঁচ রাউন্ড ৭ দশমিক ৬৫ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইকবাল হোসেন ইমন উদ্ধার হওয়া অস্ত্রটি নিজের হেফাজতে থাকার কথা স্বীকার করেছেন। তবে অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ সুপার আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস, এটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

বিস্তারিত কমেন্টে