শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৯:৪৪
শিরোনাম
● দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ ● তেহরানে কাতারের প্রতিনিধিদল ● তাহসিফের বাবার বক্তব্যে মিলল চাঞ্চল্যকর তথ্য ● রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ● এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড ● ‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ ● রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ● মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, অতঃপর… ● সৌদিতে আগুনে নিহত বাকি ৫ জনের মরদেহ আসছে শনিবার ● দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ ● তেহরানে কাতারের প্রতিনিধিদল ● তাহসিফের বাবার বক্তব্যে মিলল চাঞ্চল্যকর তথ্য ● রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ● এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড ● ‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ ● রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ● মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, অতঃপর… ● সৌদিতে আগুনে নিহত বাকি ৫ জনের মরদেহ আসছে শনিবার

নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:১৭
শেয়ার: mail
নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

নওগাঁ সদর উপজেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. মোস্তাফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে নওগাঁ সদর থানার চক রাজবল্লভ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় যায়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে মো. মোস্তাফা আলীকে কষ্টিপাথরের তৈরি ২৪৫ কেজি ওজনের একটি শিবলিঙ্গসহ আটক করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা শিবলিঙ্গের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

বিস্তারিত কমেন্টে