শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:০৫:৪৩
শিরোনাম
● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

ফিলিস্তিনে দখলদারিত্বের অবসান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:৪৯
শেয়ার: mail
ফিলিস্তিনে দখলদারিত্বের অবসান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এক বিশেষ ভাষণে তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, নিরাপত্তা কিংবা সম্পর্কের স্বাভাবিকীকরণ সম্ভব নয়। তার মতে, দখলদারিত্ব, অবিচার ও সংঘাতের অবসান ঘটিয়ে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করলেই কেবল এ অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যাবে।

আল-সিসি আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি বাস্তবসম্মত ও ব্যাপক শান্তি চুক্তিই মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংকটের কার্যকর সমাধান হতে পারে। এমন একটি সমাধানই অঞ্চলটির মানুষের জন্য নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ খুলে দিতে পারে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে মিশরই প্রথম আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে কায়রোর অবস্থান হলো, ফিলিস্তিন ইস্যুতে ন্যায্য সমাধান ছাড়া সম্পর্কের পূর্ণ স্বাভাবিকীকরণ সম্ভব নয়।

এদিকে আল-সিসি ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ফিলিস্তিনে দখলদারিত্বের অবসান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি

বিস্তারিত কমেন্টে