বাংলাদেশ ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানে বেরোবি শিক্ষার্থীর উদ্ভাবন ‘ঘর বাড়ি’ অ্যাপ

নতুন কোনো শহরে পড়াশোনা, ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষার জন্য গেলে উপযুক্ত আবাসন খুঁজে পাওয়া শিক্ষার্থীদের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সমস্যার সমাধানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু পলাশ। তিনি তৈরি করেছেন ‘ঘর বাড়ি’ নামে একটি মোবাইল অ্যাপ।

অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই জানতে পারবেন কোনো মেসে সিট খালি আছে কি না, কোনো বাসায় নতুন ভাড়াটিয়া নেওয়া হচ্ছে কি না এবং নতুন শহরে কোথায় থাকার ব্যবস্থা পাওয়া যাবে। একই সঙ্গে মেস বা বাসার মালিকরাও খালি সিট বা কক্ষের তথ্য অ্যাপে প্রকাশ করতে পারবেন। ফলে শিক্ষার্থী ও আবাসনদাতাদের মধ্যে সহজ ও কার্যকর যোগাযোগের সুযোগ তৈরি হবে।

বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন উদ্ভাবক। এর মাধ্যমে তারা ঘরে বসেই বিভিন্ন মেস বা বাসার নিরাপত্তা, খাবারের ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা সম্পর্কে জেনে উপযুক্ত আবাসন নির্বাচন করতে পারবেন।

অ্যাপটির উদ্ভাবক আবু পলাশ বলেন, “মূলত শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই এই অ্যাপটি তৈরি করেছি। আমার বন্ধু-বান্ধবরা প্রায়ই মেসে সিট খুঁজে পায় না বা কোথায় সিট খালি আছে, সেটিও জানতে পারে না। বাসা খুঁজতে গিয়ে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। রোদ-বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। অনেক বাসায় লিফলেট দেওয়া থাকলেও ফোন করলে নম্বরে যোগাযোগ করা যায় না, অথবা জানানো হয় সিট খালি নেই। আবার মালিকদেরও বিভিন্ন শর্ত থাকে। তাই তারাও যেন সহজে এই অ্যাপ ব্যবহার করতে পারেন, সেই সুবিধা রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি আগে থেকেই কোডিং জানতাম। আমাদের বিভাগে পাইথন প্রোগ্রামিংয়ের বিভিন্ন কোর্স ছিল, সেখান থেকেও শিখেছি। কারও সরাসরি সহযোগিতা ছাড়াই নিজের প্রচেষ্টায় অ্যাপটি তৈরি করেছি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন অনলাইন উৎস থেকে সহায়তা নিয়েছি। আমাদের বিভাগের বড় ভাই রনি ভাই একটি অ্যাপ তৈরি করেছিলেন। তাঁর কাজ থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি।”

পলাশ জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই অ্যাপটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, “নতুন শিক্ষার্থীরা যখন রংপুরে আসবে, তখন কোন মেসে সিট খালি আছে বা কোথায় থাকার ব্যবস্থা পাওয়া যাবে, তা যেন সহজেই জানতে পারে এবং অযথা হয়রানির শিকার না হয়—সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “অ্যাপটি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। এটি ব্যবহারে কোনো অর্থ লাগবে না। আমি ব্যবসায়িক উদ্দেশ্যে এটি তৈরি করিনি; শিক্ষার্থীদের সহায়তা করাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতে নতুন শহরে আগতদের সুবিধার্থে বিভিন্ন হোটেলের তথ্যও এতে যুক্ত করা হবে। এতে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।”

প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত তথ্য আরও সহজলভ্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী করে তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রবিবার, ৫ জুলাই ২০২৬

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানে বেরোবি শিক্ষার্থীর উদ্ভাবন ‘ঘর বাড়ি’ অ্যাপ

প্রকাশিত: ১০:৩২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬