শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:০৪:৫৬
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:৪৬
শেয়ার: mail
কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি জানান, শুরু থেকেই তারা জানতেন এই ম্যাচ মোটেও সহজ হবে না।

মেসির ভাষায়, কেপ ভার্দের টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকা কোনো দুর্ঘটনা নয়। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষেও তারা ভালো ফুটবল খেলেছে। তাই প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রথম গোলটি করা। সেই গোলের পর ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখে আরও স্বস্তিতে খেলার আশা ছিল আর্জেন্টিনার। কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

তিনি স্বীকার করেন, ম্যাচের একাধিক সময়ে আর্জেন্টিনা বলের দখল ধরে রাখতে ব্যর্থ হয়েছে। রক্ষণভাগ কিছুটা নিচে নেমে যাওয়ায় কেপ ভার্দে আক্রমণ গড়ে তোলার সুযোগ পায় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে। তবে এমন চাপের মুহূর্তের জন্য দল আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল বলেও উল্লেখ করেন মেসি।

আর্জেন্টাইন অধিনায়কের মতে, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকে সহজ ভাবার সুযোগ নেই। এই পর্যায়ে প্রতিটি দলই সর্বোচ্চ লড়াই করে এবং নামের ভিত্তিতে কাউকে বিচার করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মাঠের লড়াইটাই আসল। তাই কেপ ভার্দের বিপক্ষে এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তাকে মোটেও অবাক করেনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

বিস্তারিত কমেন্টে