বাংলাদেশ ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক্টর দুর্ঘটনায় আহত সাইফুল ইসলামের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল খিদমাহ ফাউন্ডেশন। সংগঠনটির মানবিক কার্যক্রমের অংশ হিসেবে তাকে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের নিজ বাড়িতে গিয়ে আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিনিধিরা সাইফুল ইসলামের বাবার হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তারা সাইফুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সাইফুল ইসলাম ওই গ্রামের ফয়জার রহমানের ছেলে। তিনি ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় এক মাস আগে ট্রাক্টর দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা ভেঙে যায়। এছাড়া কোমরেও গুরুতর আঘাত পান। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আল খিদমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার পরিবারের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর মধ্যে ছিল ৩৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, সাড়ে ৩ কেজি মাছ, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি ডিটারজেন্ট, ২০০ মিলিলিটার সরিষার তেল, সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য নগদ অর্থও প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আল খিদমাহ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. সোলাইমান মিয়া, সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম সরকার শাহীন, কোষাধ্যক্ষ মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন আকন্দ, সমাজসেবা সম্পাদক মো. ফারুক মিয়া, সহকারী কোষাধ্যক্ষ লাভলু রহমান, সহকারী কোষাধ্যক্ষ মো. মমিমুল ইসলাম, সদস্য মো. নুরুজ্জামান মিয়া, মো. সজীব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আল খিদমাহ ফাউন্ডেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আল খিদমাহ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আজকের এই সহায়তার মাধ্যমে আমাদের মানবিক কার্যক্রমের সূচনা হলো। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকব।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শামীম সরকার শাহীন বলেন, এটি আমাদের প্রথম মানবিক উদ্যোগ। আমরা চাই সমাজের সামর্থ্যবান মানুষও এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

রবিবার, ২৮ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান

প্রকাশিত: ০৬:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬