শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:১৭:১১
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

মেসি-রোনালদো তবে কি মুখোমুখি হচ্ছেন, সমীকরণ কী বলছে?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১:২৫
শেয়ার: mail
মেসি-রোনালদো তবে কি মুখোমুখি হচ্ছেন, সমীকরণ কী বলছে?

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ দ্বৈরথ কোয়ার্টার ফাইনালে আর হচ্ছে না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের ড্রয়ে বদলে গেছে নকআউটের সমীকরণ। এখন এই দুই কিংবদন্তির মুখোমুখি হওয়ার একমাত্র সম্ভাবনা বিশ্বকাপের ফাইনাল।

বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) ভোরে মায়ামি স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে পর্তুগাল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

রানার্সআপ হওয়ায় নকআউট পর্বে ভিন্ন ব্রাকেটে চলে গেছে পর্তুগাল। ফলে ফাইনালের আগে আর্জেন্টিনার সঙ্গে তাদের আর দেখা হওয়ার সুযোগ নেই। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলেই কেবল লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবেন রোনালদোরা।

তবে সেই পথ মোটেও সহজ নয়। রাউন্ড অব ৩২-এ পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। এরপর কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করতে পারে বেলজিয়াম। আর সেমিফাইনালে উঠলে জার্মানি, ফ্রান্স কিংবা নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আর্জেন্টিনাকেও ফাইনালে পৌঁছাতে নকআউটের প্রতিটি ম্যাচ জিততে হবে। তবেই বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত সম্ভাব্য লড়াই—মেসি বনাম রোনালদো—দেখার সুযোগ মিলবে।

অথচ সমীকরণটা ভিন্নও হতে পারত। কলম্বিয়ার বিপক্ষে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতো পর্তুগাল। সেক্ষেত্রে একই ব্রাকেটে থাকায় রাউন্ড অব ৩২ ও শেষ ষোলোর ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালেই হতে পারত মেসি-রোনালদোর বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ দ্বৈরথ।

এদিকে কলম্বিয়া তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ ঘানা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

মেসি-রোনালদো তবে কি মুখোমুখি হচ্ছেন, সমীকরণ কী বলছে?

বিস্তারিত কমেন্টে