বাংলাদেশ ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতার প্রতিবাদে বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্যের আশঙ্কার প্রতিবাদ এবং প্রতিরোধের ঘোষণা দিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বিহারকোল-আড়ানি মহাসড়কের ধুপারবিল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতা ও নৈরাজ্যের পরিকল্পনা করতে পারে—এমন আশঙ্কার কথা উল্লেখ করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীনের নেতৃত্বে নেতাকর্মীরা একত্রিত হন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন বলেন, “দেশে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল তা প্রতিহত করবে।”

পরে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে সালাইনগর গ্রামে যান এবং সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিহাব মাহমুদ সজলের বাড়ির সামনে কিছু সময় অবস্থান করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে শিহাব মাহমুদ সজলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

শনিবার, ২৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতার প্রতিবাদে বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৩৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬