বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪০:৫২
শিরোনাম
● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

বাসের প্রতিযোগিতায় পিষ্ট হয়ে প্রাণ গেল সাবেক নৈশপ্রহরীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:১৫
শেয়ার: mail
বাসের প্রতিযোগিতায় পিষ্ট হয়ে প্রাণ গেল সাবেক নৈশপ্রহরীর

নরসিংদীর মনোহরদীতে দুটি যাত্রীবাহী বাসের বেপরোয়া গতির প্রতিযোগিতার কারণে ইসমাইল (৫০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মনোহরদী বাজারের সাবেক নৈশপ্রহরী ছিলেন।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় মনোহরদী পৌর এলাকার মাঝিবাড়ী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের মৃত পুইক্কার ছেলে। তিনি মনোহরদী উপজেলার সূতালরীকান্দা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘যাতায়াত পরিবহন’ এবং একই রুটে চলাচলকারী ‘অনন্যা পরিবহন’ নামের দুটি বাস বেপরোয়া গতিতে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল। মনোহরদী পৌর এলাকার মাঝিবাড়ী মোড়ে পৌঁছালে প্রতিযোগিতামূলকভাবে চালানোর সময় বাস দুটি সাইকেল আরোহী ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ‘যাতায়াত পরিবহন’-এর একটি বাস আটক করতে সক্ষম হলেও ‘অনন্যা পরিবহন’-এর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আটক বাসটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

বাসের প্রতিযোগিতায় পিষ্ট হয়ে প্রাণ গেল সাবেক নৈশপ্রহরীর

বিস্তারিত কমেন্টে