শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:২১:৫৫

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের উপর হামলার ঘটনায় সিআরএ’র প্রতিবাদ

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:২৪
শেয়ার: mail
ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের উপর হামলার ঘটনায় সিআরএ’র প্রতিবাদ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। ধানমন্ডি ৩২ এলাকায় সংঘটিত এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিক শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে।

সিআরএ মনে করে, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা চর্চার পরিবেশকে বাধাগ্রস্ত করে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।

সংগঠনটি আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সিআরএ আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করে এবং দেশের সকল সংবাদকর্মীর নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের উপর হামলার ঘটনায় সিআরএ’র প্রতিবাদ

বিস্তারিত কমেন্টে