বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৮:৪৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:১১
শেয়ার: mail
তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

ইসলামী ছাত্রশিবির-এর তেজগাঁও কলেজ শাখার নেতৃবৃন্দ তেজগাঁও কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়া এবং নবনিযুক্ত দুই ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২১ জুন) কলেজ ক্যাম্পাসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে শিবির নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা এ অর্জনকে তেজগাঁও কলেজ পরিবারের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

এছাড়া কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (প্রশাসনিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. নুর নবী আল মাহমুদ। নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং দায়িত্ব পালনে শুভকামনা জানান।

অন্যদিকে, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (একাডেমিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রফিকুল আলম। তবে ব্যস্ততার কারণে তাঁর সঙ্গে এদিন সাক্ষাৎ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিবির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে মতবিনিময় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে