বাংলাদেশ ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার অর্থ বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বরাদ্দে এ সহায়তা প্রদান করা হয়।

রোববার (২১ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার মাধ্যমে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান এবং পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা বলেন, বরাদ্দকৃত সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া উচিত।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সুবিধাভোগীরা।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, উপজেলার ৭টি ইউনিয়নের ৩০ জন এবং পৌরসভা এলাকার ৭৪ জনসহ মোট ১০৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে জনপ্রতি ৫,০০০ টাকা করে মোট ৫ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

রবিবার, ২১ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

খাগড়াছড়িতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার অর্থ বিতরণ

প্রকাশিত: ০৬:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬